1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে রক্ষা পেলো ডিমলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৪৯ Time View

তপন দাস নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুলাই) উপজেলার একটি জনবহুল এলাকায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পেট্রোল পাম্পের সংরক্ষিত জ্বালানিতে ছড়িয়ে পড়ে এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নীলফামারী,, ডিমলা এবং ডোমার ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পেট্রোল পাম্পের বেশ কয়েকটি যন্ত্রাংশ, একটি মোটরসাইকেল এবং একটি পার্শ্ববর্তী দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে, কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের বসতবাড়িগুলো।

পাম্প কর্তৃপক্ষের ধারণা, ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বারবার এমন দুর্ঘটনার আশঙ্কা থাকায় এলাকাবাসী মিনি পেট্রোল পাম্পগুলোকে নিয়মিত মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved