1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

কপিলমুনির নগর শ্রীরামপুর জিয়া হেলথ কেয়ার সেন্টারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প  

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৫৪ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী বুধবার (৬ আগস্ট) এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।চোখের যে কোন দৃস্টিগত সমস্যার ফ্রি চিকিৎসা,ছানি অপারেশন ও ঔষধ বিতরণ করা হবে।সাইটসেভার্স -এর অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ-বিশেষজ্ঞ ডাক্তার-নার্সদের সমন্বয়ে গঠিত ১২ জনের মেডিকেল টিম চক্ষু রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান ও ছানি রোগী বাছাই করবেন।বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। ছানি অপারেশনের পর কালো চশমা ও ১ মাসের ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে।৬ আগস্ট সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত চলবে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক, দৈনিক ইত্তেফাকের যুগ্ম-সম্পাদক আনোয়ার আলদীন।জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের পক্ষ থেকে চক্ষু চিকিৎসা সেবা গ্রহনে আগ্রহী পাইকগাছা-কয়রার রোগীদের সকাল ৯ টার মধ্যে মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved