1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিক পরিষদের ব্যানারে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৫১ Time View

নাঈম গাজীপুর:

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় সারাদেশের মতো গাজীপুর সদর উপজেলা ও নেমে এসেছে তীব্র প্রতিবাদের ঝড়।

আজ ৮ই আগস্ট রোজ: শুক্রবার সকাল ১১ টায়, গাজীপুর সদর উপজেলা হোতাপাড়ায় গাজীপুর সাংবাদিক পরিষদের ব্যানারে ‘মব ভায়োলেন্স থামাও’ ও ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই’ এই দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।” তারা আরও বলেন, “যারা সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায়, তারা মূলত সত্য ধামাচাপা দিতে চায়। তাদের রুখতেই হবে।” মানববন্ধনে গাজীপুর সাংবাদিক পরিষদের মোঃ মোজাহিদ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সবুজ ভাই এর সঞ্চালনায় কবি,লেখক ও গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি সত্য ও গণমাধ্যমের ওপর বর্বর আঘাত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৩ জন সাংবাদিককে খুন করা হয়েছে, অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার হয়নি।’তিনি তুহিন হত্যার দ্রুত তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান। শাহান সাহাবুদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।

বক্তারা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার না হলে দেশে স্বাধীন সাংবাদিকতা টিকবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।”

এসময় বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন, সময়ের কন্ঠস্বর এর প্রতিনিধি, মোঃ আলমগীর হোসেন, মুবি বাংলার প্রতিনিধি মোঃ হৃদয় হাসান— প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved