1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩২৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় বাউফল থানার সামনে মেইন সড়কের উত্তর পাশে অবস্থিত নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।

“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার—আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গনঅধিকার পরিষদ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। বাউফল উপজেলায় আমাদের কার্যালয় উদ্বোধন এই অঞ্চলের মানুষের সাথে আমাদের কাজকে আরও গতিশীল করবে। আমরা চাই একটি শোষণমুক্ত, সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ।

নুরুল হক নুরু আরও বলেন, স্থানীয় পর্যায়ে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। এই কার্যালয় হবে জনগণের সমস্যা সমাধানের একটি কেন্দ্রবিন্দু। আমরা আশা করি, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এখান থেকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

এছাড়াও স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহ আলম শিকদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেন, ছাত্র অধিকার পরিষদ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ ও ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ হাসিব মল্লিক।

অনুষ্ঠানে গনঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved