1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

অসহায় শিশুর চিকিৎসায় মানবিক সহায়তা দিল জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ-

বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের মহিলা অর্থো সার্জারি বিভাগের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের সুজাবাদ গ্রামের মিঠু প্রাংয়ের কন্যা মোসাম্মৎ ফাহীন খাতুন। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির চিকিৎসা ব্যয় বহন করা পরিবারটির পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।

গত রোববার (১৭ আগস্ট) সংগঠনের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা নিশ্চিতকরণে উদ্যোগী হন। এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মজিদুল ইসলাম ও আরএমও ডা. মো. রাশেদুল ইসলাম রনির সঙ্গে আলোচনায় বসে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরে সংগঠনের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-শ্রমবিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোছা. নার্গিস খাতুন নাজমা, কার্যনির্বাহী সদস্য মো. শাজাহান আলী, মো. আরিফ হোসেন, মো. শাহাদত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved