1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Title :
বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স!

মিরপুরের টোলারবাগ, ৩ নং গেটের জলবদ্ধতা দূরীকরণ ও রাস্তার উপর ওয়াল দিয়ে আপামর জনগণের যাতায়াতে বিঘ্ন সৃষ্টির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা শহরের অন্যান্য আবাসিক এলাকার মত মিরপুরের টোলারবাগ একটি আবাসিক এলাকা। হাইরাইজ বিল্ডিং সহ অনেক নামীদামি চাকুরীজীবি, ব্যবসায়ী বাস করে।রাস্তাঘাটে মোটামুটি তাই অনেকে টোলারবাগ কে মিরপুরের গুলশান বনানী অবহিত করে থাকেন। কিন্তু আলোর নিচে অন্ধকার। টোলারবাগ 3 নং গেটের সামনে খালের নিচে আগের কালভার্টটির যে ওয়াল ছিল তা না ভেঙ্গেই তার উপর দিয়ে রাস্তা মেরামত করা হয়।ফলে বৃষ্টি হলেই খালের পানি বাধাগ্রস্থ হয়ে ৩ নং গেট আশেপাশের এলাকা কোমর অব্দি পানিতে ডুবে যায়। এর জন্য স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসায় যাতায়াতসহ গাড়ি রিক্সা ভ্যান চলাচলে অবর্ণনীয় যানজটে জনজীবন বিষন্ন হয়ে পড়ে। ঘটে অহরহ দুর্ঘটনা। তদুপরি, টোলারবাগ ৩ নং গেটের দক্ষিণ দিকের খালের উপর কালভার্ট নির্মাণ করা আবশ্যক হয়ে পড়েছে। সর্বোপরি লালকুঠি বাজারের পূর্ব দিকে খালের উপরে টোলারবাগের মুষ্টিমেয় কয়েকজন লোক ওয়াল দিয়ে রাস্তাটা ব্লক করে রেখেছে। এ বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ প্রশাসনকে জানানো হয়েছে। সবাই আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জরুরী ভিত্তিতে জনগণের যাতায়াতে রাস্তা বন্ধ না রেখে নিজ দায়িত্বে টোলারবাগ বাগবাসীকে খুলে দিতে হবে। সেই সাথে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসনকেও অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থে বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করে সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সহযোগিতা কামনা করছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved