1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪২১ Time View

আরিফ সিকদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ আগস্ট) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, গাভী, পাথ এবং ইউনিসেফ এর সমর্থনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর 

সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন ভ্যাক্সিনেশন সম্পর্কিত টেকনিক্যাল পার্সন মো.ফারুক উল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফরোজা ইয়াসমিন এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মদ্রাসা থেকে আসা অভিজ্ঞ ৫০ জন শিক্ষক।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাক্সিনেশন রেজিষ্ট্রেশন নিশ্চিত করবেন। পরে প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে’র মাধ্যমে টিকা প্রদান করা হবে। এটি আপনাদের জন্য সরকারের অর্পিত দ্বায়িত্ব বলে জানিয়েছেন তিনি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, টাইফয়েড আমাদের দেশে একটি মারাত্মক ব্যাধি। এ রোগ থেকে প্রজন্মকে রক্ষা করতে টিকা প্রদানের বিকল্প নেই। তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved