1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদার (২৫) এর মরদেহ। এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউল (২৮) নামে এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত তুহিন স্থানীয় কালাম হাওলাদারের ছেলে। গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছেন তার পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। তার স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও মাত্র দুই মাস বয়সী নবজাতক সন্তান রয়েছে।

অন্যদিকে রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধারাবাহিক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযানের বিষয়ে জানতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved