1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ

আদর্শের আলো ছড়িয়ে মানবতার বার্তা পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৯ Time View

হায়দার হাওলাদার 

আজ শনিবার (১২ রবিউল আউয়াল) সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে এ দিনটি অনন্য পবিত্র দিন হিসেবে বিবেচিত, কারণ এদিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত সংঘটিত হয়।

হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর আবির্ভাবে বিশ্ব ইতিহাসে সত্য, ন্যায় ও মানবকল্যাণের নতুন দিগন্তের সূচনা হয়। আবার একই তারিখে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি মদীনায় ইন্তেকাল করেন।

দিবসটি উপলক্ষে সরকারিভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, ওয়াজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশন ছাড়াও দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনাসভা ও দোয়ার আয়োজন চলছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে পৃথক বাণী প্রদান করেছেন। তাঁরা মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা-উপজেলায় ধর্মীয় শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ ও দোয়ার মধ্য দিয়ে দিনটি পালন করছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী মুসলিম সমাজে নবীর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের শপথের দিন। মহানবী (সা.)-এর জীবনাদর্শই বিশ্ব মানবতার মুক্তির পথপ্রদর্শক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved