1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

এনটিআরসিএ (১ তম থেকে ১২ তম) নিয়োগ প্রত্যাশী আন্দোলনের তারিখ ঘোষণা করেনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪৮ Time View

সিনিয়র স্টাফ রিপোর্টর:

এনটিআরসিএ এর ১ম থেকে ১২ তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ একটি কঠোর আন্দোলন করবেন। তাঁরা সেই আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ১৪ ই সেপ্টেম্বর ২৫ ইং এনটিআরসিএ ১ম থেকে ১২ তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ আন্দোলনের তারিখ ঘোষণা করেননি।

জিএম ইয়াছিন বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে আমাদের এই ব্যাপার নিয়ে আলোচনা করতেছি। আশা করি যে সকল রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে আমরা যোগাযোগ করেছি তাঁরা খুব তারাতাড়ি একটা কঠোর আন্দোলনের ডাক দেওয়ার অনুমতি দিবেন। তিনি আরো বলেন, তাঁরা আমাদের আন্দোলন মাঠে উপস্থিত থেকে আমাদের আন্দোলনকে সমর্থন করেবন। যে সকল রাজনৈতিক ব্যাক্তিবর্গ মাঠে আসবেন, প্রয়োজনে তাঁরা আমাদের পাশে মাঠে থেকে সফলতা নিয়ে আশার অগ্রণী ভূমিকা পালন করবেন।

এই সংগঠনের নেত্রী শারমিন জাহান, আঃ লতিফ, জাকারিয়া, হেলাল পারভেজ, বলেন, এই মুহুর্তে আন্দোলন করতে হলে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাপোর্ট বড় প্রয়োজন। আমরা আশা করতেছি খুব দ্রুত রাজনৈতিক ব্যক্তিবর্গের নির্দেশনায় আমরা একটি কঠোর আন্দোলনের ডাক দিব। এছাড়াও শাহরিয়ার ও আবু সাঈদ বলেন, আমরা কোন আন্দোলনের তারিখ ঘোষণা করিনি। গত কয়েক দিন আগে আমরা বলেছিলাম সেপ্টেম্বরের মাঝামাঝি একটা আন্দোলন করতে পারি। আমাদের কথা শুনে যে বা যাঁহারা আন্দোলন করতে চাচ্ছেন তার ভিল করছেন। তবে আমরা চেষ্টা করতেছি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বিএনপি ও এনসিপির নেতৃবৃন্দের অনুমতিক্রমে এবং তাদের মাঠে থাকার প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলন ডাক দেওয়া হবে। সংগঠনে আরো অনেক নেতৃবৃন্দ বলেন, সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমাদেরকে চারবার কথা দেওয়া হয়েছে সে কথা তারা রক্ষা করেননি। তাই আমরা এবারের আন্দোলন বিভিন্ন পরিকল্পনা মাফিক সাজিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমরা সফলতার মুখ না দেখব ততোদিন পর্যন্ত আমরা আন্দোলন মাঠ ছাড়বো না।
২০২২ সালে আমরা শাহবাগ জাতীয় গ্রন্থাগারের সামনে শান্তি পূর্ণ ভাবে ২০০ দিন আন্দোলন করেছি। এবারে আন্দোলন দীর্ঘমেয়াদি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved