1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ

বাউফলে ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন শিশুর লাশ উদ্ধার , পাওয়া যায়নি পরিচয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন চরব্রেড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চরব্রেড গ্রামের কৃষিজমি থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন। পরে বাউফল থানা পুলিশকে খবর দেন।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি শুধু দেহ আছে। হাত-পা ও মাথা নেই। আশপাশে খুঁজেও হাত-পা ও মাথা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, ৮-৯ বছর বয়সের একজন শিশু হবে। ওই শিশুকে অন্য কোথাও হত্যা করে দেহ এখানে ফেলে যায়। হাত-পা ও মাথা অন্য কোথাও ফেলা হয়েছে।’

এবিষয়ে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই ব্যক্তির নাম-পরিচয় ও হাত-পা এবং মাথার সন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved