1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৫ Time View

নীলফামারী প্রতিনিধি

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মোবাইল ফোনে বা অনলাইনে কোনো ধরনের জুয়া খেলার আ্যাপস বা ডিভাইস ব্যবহার, তৈরি,ডাউনলোড পরিচালনা বা উৎসাহ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন নীলফামারীর ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী।

গতকাল শুক্রবার ৫ সেপ্টেম্বর ডিমলা থানার ওসির ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে তিনি অবগত করেন যে, মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। মোবাইল থেকে জুয়ার অ্যাপ আউট করুন এবং নিরাপদ থাকুন। যেকোনো ধরনের জুয়া ও মাদক থেকে বিরত থাকুন। সুস্থ, সুন্দর ও পরিষ্কার জীবন যাপনে অভ্যস্ত হোন। এবং তিনি আরও জানান, কারো মোবাইল ফোনে জুয়া খেলার আ্যাপস পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং শাস্তি দেয়ার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে। ওসি আরো জানান, নতুন আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কারাদণ্ড এবং অনধিক অর্থদণ্ড হতে পারে।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই এইসব স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হবো আমরা। তাই সবাইকে আগাম সতর্ক করছি এবং অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিমলা থানার ওসির এমন সতর্কবার্তার প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved