1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ

গোবিন্দগঞ্জে ঘরের দরজা খুলে পাওয়া গেল প্রাণ কোম্পানীর সেলসম্যানের নিথর মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ Time View

মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাণ কোম্পানিতে সেলসম্যান হিসাবে কর্মরত সেলিম মিয়া নামে এক যুবক পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে, ম্যাস হিসাবে আলাদা রুমে থাকতেন, ১০/০৯/২০২৫ইং বৃধবার রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে পড়লে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডাকাডাকি ঘুম থেকে না উঠলে ৯৯৯ জরুরি সেবায় ফোন করলে, এ খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তার নিথর মৃতদেহ দেখতে পায়। এসময় তার মুখে ও মেঝেতে বমি ছড়িয়ে, ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়, তবে তার দেহে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবারের পর
সে আবারও বাহিরে গিয়ে একটি পাউরুটি খেয়েছিল।
এ বিষয়ে পুলিশ তার পরিবারের কাছে খবর দিলে তার চাচা এসে থানায় লিখিত এক আবেদনে তার হৃদ রোগ আছে বলে উল্লেখ করে,আর কোন অভিযোগ না করায় পরিবারের কাছে তার মৃতদেহটি হস্তান্তর করে। সেলিম মিয়া সাদুল্লাপুর উপজেলার ভাত গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তার এমন মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, প্রাণ কোম্পানীর সেলসম্যান সেলিম মিয়ার নরমাল মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved