1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে তানোরে বিএনপির বিরুদ্ধে বিএনপির একাধিক মামলা, ভোটের আগে প্রত্যাহারের দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

রাজশাহী,তানোর প্রতিনিধি,গোলাম রাব্বানী সফল:

রাজশাহীর তানোরে আধিপত্য বিস্তার নিয়ে হত্যাসহ বিএনপির বিরুদ্ধে বিএনপির একাধিক মামলায় জর্জরিত নেতাকর্মীরা। এসব মামলা আগামী জাতীয় নির্বাচনের আগে প্রত্যাহারের জোর দাবি তুলেছেন সিনিয়র নেতা থেকে শুরু করে মামলার আসামী ও তৃনমূলের নেতাকর্মীরা।

তা না হলে জাতীয় নির্বাচনে বিরুপ প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে আগামী জাতীয় নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করে দলে ঐক্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ও জেলা এবং মনোনয়ন প্রত্যাশীদের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, গত রমজান মাসে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলের প্রধান অতিথি মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন কে বরণ করা নিয়ে ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুল হক মমিন গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মমিনের ভাই বিএনপি কর্মী গানিউল মারা যান।

এঘটনায় মমিন বাদী হয়ে ইউপি সভাপতি প্রভাষক মজিবুর রহমান ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজানকে প্রধান করে মামলা দায়ের করেন। মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে মিজান ছাড়া সবাই কে কারা বরণ করতে হয়। অথচ ওই ইফতার মাহফিলে মিজান অতিথি হিসেবে ছিলেন। অনেক অতিথি থাকলেও মিজানকে আসামী করা নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

এছাড়াও রমজান মাসের শেষের দিকে চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের আয়োজনে দেওতলা স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে রাতৈল গ্রামে গভীর নলকূপের দখল, সেচ সংক্রান্ত ঘটনা ও চাঁদা বাজিকে কেন্দ্র করে মফিজ এবং ইউপি সভাপতি আজাদ গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে নেকচার নামের একজন নিহত হন। মফিজ গ্রুপের লোকজন নেকচারকে কৃষক দলের কর্মী দাবি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামীরা জেলও খাটেন। তবে আজাদ গ্রুপের নেতাকর্মী দের দাবি নেকচার চান্দুড়িয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড আ”লীগের যুগ্ম সম্পাদক ছিলেন এবং তাকে সরকারি বাড়ি দেয়া হয়েছিল। নেকচারের মা দাবি করেন নেকচারের জায়গার উপর সরকারি বাড়ি থাকলেও সেটি আমাদের নামে। তবে তাদের নামে কোন কাগজপত্র দেখাতে পারেনি। মারপিটের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।

এছাড়াও কামারগাঁ ইউনিয়ন ইউপির ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল কে বিএনপির আরেক অংশের লোকজন বেধড়ক পিটিয়ে টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় তিন টি মামলা দায়ের করা হয়। মামলায় সব আসামীরা জামিনে থাকলেও কোর্টে নিয়োমিত হাজিরা দিতে হচ্ছে।

তৃনমূলর ভাষ্য, নিজ দলের আধিপত্য বিস্তার বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট ও হত্যার মত ঘটনা কল্পনাতীত। হত্যার পর অনেকে মামলা বানিজ্য শুরু করেছেন। নিজ দলের কর্মীর হাতে নিজ দলের কর্মীরা নিরাপদ হয়নি। তবে হত্যার পর উভয় পক্ষকে নিয়ে বসে মিমাংসা করতে পারত সিনিয়র নেতারা। সেটা না করে মামলা বানিজ্যে জড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষ কে ঘায়েল করতে মরিয়া হয়ে পড়ে।

এসব কারনে প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ডে ওয়ার্ডে চরম বিভক্ত। এঅবস্থায় আগামী জাতীয় নির্বাচনের আগে মামলা প্রত্যাহারসহ দল কে সুসংগঠিত করতে না পারলে মহা বিপদে পড়বে। কারন অন্য দল চরমভাবে এগিয়ে চলেছে। নির্বাচন কে সামনে রেখে যাবতীয় সব কাজ করছে।

আর বিএনপি মামলা হাজিরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এখনই সময় সবকিছু ভূলে ঐক্য ফিরিয়ে আনা।

একাধিক সিনিয়র নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করতে হলে সকল মামলা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। তানাহলে ভোটে চরম প্রভাব পড়বে। বিএনপি বৃহত্তর দল লবিংগ্রুপিং থাকবেই। কিন্তু হত্যার মত ঘটনা লজ্জা জনক। যেহেতু নিজেদের মধ্যেই হত্যা মামলা হয়েছে। সুতরাং নিজেরাই বসে মিমাংসা করে মামলা, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ভোটের আগেই এক কাতারে আসার জন্য জেলা বা সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত নেতাদের জরুরি ভাবে হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved