1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে আনসার ভিডিপি সদস্যকে পিটিয়ে হত্যা,থানায় মামলা,গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

শামীম হাসান সুমন:

ঢাকার ধামরাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক আনসার ভিডিপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আনসার সদস্যের নাম মোঃ শাকিল হোসেন (২২)। তিনি ফরহাদ হোসেনের পুত্র এবং ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহতের মামা মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে আনুমানিক ৯টা ১৫ মিনিটে শাকিল শিবনাথ কুটির পূজা মণ্ডপে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সিংশ্রী বাজার এলাকায় পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়। স্থানীয় ভ্যানচালক মোঃ আফাজ উদ্দিন বিষয়টি পরিবারকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১২.৩০মিনিটে তিনি মারা যান।

পুলিশ সুএে যানাযায়,এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়,গ্রেপ্তারকৃতরা হলেন ৫নংআসামি মোঃ খাদেম আলী (৫৫), ৬নং আসামি মোঃ মিজানুর রহমান (৫৫) এবং ১০নং আসামি মোঃ মিয়াজ উদ্দিন (৪০)। জমি-সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবেই তারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগে করা হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর মামলা নেওয়া হয়েছে,
তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved