1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
জেলা গোয়েন্দা শাখা, বরগুনার বিশেষ অভিযানে ০৪ আসামি গ্রেফতার বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রঞ্জুয়ারা শিপু পলাশবাড়ীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পলাশবাড়ীর বিজ অফিস গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক টাঙ্গাইলে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দেওয়া হয়েছে দুধ, ডিম, মুরগির মাংস ও গরুর মাংস ঐক্যের অঙ্গীকারে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের বাংলাদেশের চুয়ান্ন বছরে, উল্লেখযোগ্য জন ভোগান্তি সমস্যা গুলো নিয়ে সরকার কি সত্যিই কাজ করেন? শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি মিরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরগুনায় রাস্তাঘাট সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ Time View

আরিফ হোসাইন,বরগুনা:

সোনালী স্বপ্ন যুব সংসদ এর উদ্যোগে ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাস্তাঘাট সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ১৩ দফা দাবিতে শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলখানা চেীমুহনী বাজারে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আখতারুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ ইউনুস, সোনালী স্বপ্ন যুব সংসদের উপদেষ্টা মোঃ হেমায়েত উদ্দিন খান, সনাজ সেবক মোজাম্মেল হক, ফারুক হাওলাদার, মিজানুর রহনান, ইব্রাহিম খলিল, সোনালী স্বপ্ন যুব সংসদ এর সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন, স্থায়ী পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওঃ মোঃ আল আমীন, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাজিব। সোনালী স্বপ্ন যুব সংসদের সভাপতি মোঃ সালমান।

স্বাধীনতার ৫৫ বছর পার হলেও বরগুনা জেলার সদর উপজেলার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড আজও অবহেলিত ও বঞ্চিত। অবহেলা ও বঞ্চণা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চায়। এ মুক্তির পরিপ্রেক্ষিতে প্রান্তিক সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর রাস্তাঘাটের উন্নয়ন, সাইক্লোন সেল্টার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ ১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করার কথা জানান সোনালী স্বপ্ন যুব সংসদের সভাপতি মোঃ সালমান।

মানববন্ধনর চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাজিব বলেন, বরগুনা জেলা শহর থেকে ঝিনাইবাড়িয়া-চারাভাংগা-জেলখানা গ্রামের দুরত্ব মাত্র আট কিলোমিটার, ২০২৫ সালে এসেও এলাকায় যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে রাস্তার বেহাল অবস্থার কারনে এম্বুলেন্সে হাসপাতালে নেওয়া যায়না। এই এলাকার মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিকটি ওয়ার্ডের এককোণে স্থাপিত হওয়ায় বেশিরভাগ মানুষ এর সেবা থেকে বঞ্চিত। আমাদের ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এসময় ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকরা, ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved