1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

রাজশাহীতে তানোরে জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ Time View

রাজশাহী তানোর প্রতিনিধিঃ গোলাম রাব্বানী সফল:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫- দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ঘোষণার আলোকে আজ ২৬ শে সেপ্টেম্বর ২০২৫, তানোর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল পাঁচটার দিকে তানোর উপজেলার মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তানোর টু রাজশাহীর প্রধান সড়ক দিয়ে তানোর থানার মোড় হয়ে তানোর গোল্লা পাড়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করেন। উক্ত বিক্ষোভ মিছিলে তানোর উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতের সক্রিয় অনেক নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতা কর্মী ৫- দফার দাবিতে দাড়িপাল্লা প্রতিক, পিআর পদ্ধতি সহ নানা শ্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে নেতা কর্মী গণ তানোর গোল্লা পাড়া ফুটবল মাঠে সমাবেশ করেন।

উক্ত সমাবেশে পুরো মাঠ জামায়াতের নেতা কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবির নেতা আব্দুল মোমিন, জামায়াত নেতা আজাহার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আক্কাস আলী, যাদরুল ইসলাম সেকেন্দার প্রমুখ।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মাওলানা আলমগীর হোসেন- আমাীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী- তানোর উপজেলা শাখা।

তিনি উপস্থিত সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয় করতে নানা দিক নির্দেশনা মূলক কথা বলেন। আলোচনা শেষে সভাপতি সুশৃঙ্খলভাবে আজকের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved