1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স!

ছাত্রী নিয়ে উধাও বাবা,সন্তান দিলেন আবেগঘন পোস্ট!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭০৪ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে দুই সন্তানের জনক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় তার ৮ বছরের ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম আবেগঘন পোস্টে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পোস্টে আট বছরের শিশু আরহাম তার বাবাকে উদ্দেশ্য করে লিখেছে— বাবা, তুমি তো অনেক সুখে আছো তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?

শিশু আরহাম আরও লিখেছে— আমরা কি খাব, কিভাবে পড়াশোনা করবো, তুমি কি একবারও ভাবোনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নাদিম   আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নাদিম দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন। এসময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রীকে নিয়ে চলে যান তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved