1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

পল্লীবিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ ভুক্তভোগীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ Time View

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধনে অংশগ্রহন করেছেন সকলস্তরের গনমানুষ।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার সময় পাথরঘাটা পৌরশহরের শহীদ আবু সাঈদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক বদিউজ্জামান শাহেদের সভাপতিত্বে ও ‎‎সাংবাদিক আল আমিন ফোরকানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন,প্রেসক্লাব সভাপতি আমিন সোহেল,সাংবাদিক মিরাজ হোসেন, পাথরঘাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ও মেশিনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, সাবেক জাতীয় ফুটবলার মুজিবুর রহমান কালু, সানাউল ইসলাম সানি সহ আরও অনেকে।
‎এসময় বক্তারা বলেন,পল্লী বিদ্যুত দীর্ঘদিনধরে ঘন ঘন লোডশেডিং সহ্য করতে না পেরে অতিষ্টহয়ে সাধারন মানুষ রাস্তায় নেমে এসেছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া সহ নানা ধরনের চার্জ দেখিয়ে পল্লী বিদ্যুৎ সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। অতিরিক্ত লোডশেডিং এর ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল বয়সি শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অতিদ্রুত এর সমাধান না হলে আন্দোলন গড়ে তোলা হবে। পাথরঘাটা থেকে পল্লী বিদ্যুৎ হটিয়ে পিডিপির মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা পাথরঘাটাবাসী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দরে বিদ্যুতের এই অসহনীয় লোডশেডিং এর কারণে বাণিজ্যিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তাতে এঅঞ্চলের মানুষের অর্থনৈতিক ক্ষতির পরিমান ব্যাপক আকার ধারণ করবে। আমরা অতি শীঘ্র আমাদের জেলা শহর বরগুনা থেকে সাবমেরিন ক্যাবল এর মাধ্যমে পাথরঘাটায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানাই সরকারের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved