1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

আত্রাইয়ে ডিবি পরিচয় দিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ Time View

আত্রাই উপজেলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ডিবি পরিচয় দিয়ে গ্রামীণফোনের ২জন কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার উপজেলার রসুলপুর এলাকায়।

গ্রামীণফোন আত্রাই উপজেলার ডিস্ট্রিবিউটার আব্দুল ওয়াদুদ খন জানান, তার দুই কর্মচারী মিনহাজ ও তারেক প্রতিদিনের ন্যায় গত সোমবার মার্কেট থেকে টাকা উত্তোলন করে আত্রাই আসছিল।

রসুলপুর নামক স্থানে পৌঁছলে একটি মাইক্রোবাস তাদের গতি রোধ করে ডিবি পরিচয় দিয়ে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে নেন। পরে তাদের কাছে রক্ষিত মার্কেটিংয়ের ৪ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।

এরপর তাদেরকে বিকেল প্রায় ৫টার দিকে বগুড়ার শেরপুরে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি চলে যায়। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার তারেক রাতে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মো. মনসুর রহমান বলেন, ছিনতাইয়ের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধিন রয়েছে। ছিনতাইকারীদের আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved