1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

গোবিন্দগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২১৩ Time View

মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা

আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মত গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহাম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাজেফ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়। কন্যাশিশুকে সঠিকভাবে লালনপালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। কন্যাশিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যাশিশু প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবিচার থেকে কন্যা শিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved