1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

৬ দফা দাবিতে বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের   মানববন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

আরিফ হোসাইন ,বরগুনাঃ

জাতি গড়ার কারিগরদের আজ দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। উপায়ান্ত না পেয়ে রাস্তায় নেমেছেন তাঁরা। যথাযথ সম্মানের সাথে যেনো তাঁদের যৌক্তিক ছয় দফা দাবি পূরণ করা হয়, এমন কথা বলেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে। এ লক্ষ্যে ঢাকায় কর্মসূচিও পালন করছেন তাঁরা।

প্রস্তাবিত পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, শতভাগ উৎসব ভাতা প্রদান, ৫০% বাড়ি ভাড়া প্রদান, ১৫শত টাকা চিকিৎসা ভাতা প্রদান, নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্তকরণ এবং শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা দ্রুত পরিশোধ করাসহ ছয় দফা দাবি নিয়ে বরগুনায় মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরগুনা জেলা শাখার ব্যানারে, শনিবার (১১ অক্টোবর) বেলা ১০টার দিকে, বরগুনা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হচ্ছেন না। যার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান দিন দিন নিম্নমুখী হয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে শিক্ষকদের মান উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষক জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমানে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরাই। আমাদেরকে সরকার থেকে যে চিকিৎসা ভাতা দেওয়া হয় সেটি দিয়ে ডাক্তারের ফি দিতে পারি না। ওষুধ কিনা তো পরের কথা। আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। আমরা আর কোনো প্রতিশ্রুতি নিতে চাই না। আমরা দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।

বক্তারা আরও বলেন, সম্প্রতি আমাদের যে দাবি ছিল, বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় তা পাঠানো হয়েছিল। কিন্তু পতিত সরকারের কিছু দোসর মন্ত্রণালয়গুলোতে থাকার কারণে আমাদের এই ন্যায্য দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যে সকল পতিত সরকারের দোসররা মন্ত্রণালয় বসে আছেন, আপনারা সাবধান হয়ে যান। অচিরেই আমাদের দাবি মেনে নিন না হলে আপনাদের পরিস্থিতিও পতিত সরকারের মতই হবে।

মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরগুনা জেলা শাখার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বরগুনা জেলা শাখার সভাপতি আবু জাফর মোঃ সালেহ ও সেক্রেটারী প্রফেসর আঃ রব, প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুনসহ বরগুনা জেলার বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক  শিক্ষক ও কর্মচারী বৃন্দ এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved