1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উদ্যোগে মিরপুর রিপোর্টার্স ক্লাবে নারী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯১ Time View

সোহাগ হাওলাদার:

মিরপুর রিপোর্টার্স ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে গতকাল ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভার্চুয়ালী উদ্বোধন করেন – তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মহাপরিচালক – মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ শাহ আলম (বিসিএস তথ্য, উপসচিব পদমর্যাদার পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব, মোঃ নুর হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, গোলাম মোক্তাদির আলভী (চেয়ারম্যান মুভি বাংলা টেলিভিশন) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাল্গুনী টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও মিরপুর রিপোর্টার্স ক্লাবের নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের তথ্য অফিসার -মোঃ আবু রায়হান, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি- কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি- নুরুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক- মোঃ ইস্রাফিল, সাংগঠনিক সম্পাদক- আনিস মাহমুদ লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক- আলি আফজাল আকাশ, দপ্তর সম্পাদক- মোঃ সোহাগ হাওলাদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- রফিকুল ইসলাম রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক- আনিসুল হক ক্লিপটন, নির্বাহী সদস্য- (১) শহিদুল ইসলাম সাগরসহ মিরপুর রিপোর্টার্স ক্লাবের সকল নির্বাহী সদস্য ও সাধারণ সদস্য। নারী সমাবেশে প্রায় শতাধিক নারীর উপস্থিতিতে বক্তাগন বাল্য বিবাহ, স্বাস্থ্য সচেতনতা, পারিবারিক শিক্ষা, মাদকাসক্ত, ইভটিজিং, সমাজ ও দেশের উন্নয়ন, টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে বিভিন্ন দিকনির্দেশনা, বিভিন্ন সরকারি টিকা গ্রহণের নির্দেশনা, সন্তানদের সঠিকভাবে মানুষ করা ও শিক্ষিত করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্য বলেন, আমরা যেই মুখে আল্লাহর পবিত্র কোরআন পাঠ করি এবং যেই মুখ দিয়ে আল্লাহর নামের পবিত্র জিকির করি, সেই মুখ দিয়ে কোনদিন মাদক গ্রহন না করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে মিরপুর রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য ও আমন্ত্রিত নারীসহ সকল অতিথিদের মাঝে নাস্তা বিতরণ করা হয়। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, মিরপুর রিপোর্টার্স কাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান এবং আগামীতে একসাথে এ জাতীয় সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved