1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

আমতলীর ইউএনও এর বিরুদ্ধে অপপ্রচার,ক্ষুব্ধ স্থানীয়রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোঃ
রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে অপ- প্রচারের অভিযোগ পাওয়া গেছে।

একটি কুচক্রি মহল আমতলীতে যোগদান করার পূর্বের কিছু ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পত্রিকায় অপপ্রচার চালাচ্ছেন।

জানা গেছে গত ১৩ই মে মোঃ রোকনুজ্জামান খান আমতলী উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন। যোগদান করার পর থেকে আমতলীর সাধারণ মানুষের কাছে একজন মানবিক সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন এবং স্বচ্ছ ও দক্ষতার সহিত আমতলী উপজেলা পরিষদ পরিচালনা করে আসছেন। সাধারণ ও অসহায় দরিদ্র মানুষের কাছে জনগনের কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। এবং আমতলী উপজেলার বিভিন্ন খাতে চলমান উন্নয়নমূলক কাজগুলো সঠিক ভাবে তদারকি করে আসছেন। এতে অবৈধভাবে যারা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সুবিধা নিতে পারে না তারা ওই কুচক্রি মহলটি উপজেলা নির্বাহী অফিসারে বিরুদ্ধে মিথ্যা অসত্য ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা আমতলীতে যোগদান করার পূর্বে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার থাকা অবস্থায় কিছু ছবি দিয়ে সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে আমতলীর ইউএনও এর সাথে আওয়ামীলিগের নেতাদের সখ্যতা শিরোনামে সংবাদ প্রকাশ করেন।এতে আমতলী উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,একজন মানবিক ইউএনও তার বিরুদ্ধে এটা গভীর ষড়যন্ত্র আমরা এসবের নিন্দা জানাই। যানা গেছে গত ৬ই এপ্রিল পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থাকা অবস্থায় তার মাকে আমতলী থেকে ঢাকা পাঠিয়ে দেওয়ার সময় আমতলী নতুন বাজার চৌরাস্তা সংলগ্ন হোটেল সকাল সন্ধ্যায় বসে সরকারি কিছু কর্মকর্তার সাথে নাস্তা খান এসময় আমতলী উপজেলা আওয়ামীলিগের সহ সভাপতি গাজী মোঃ শামসুল হক তাদের দেখে বসেন। টেবিল এর একপাশে পাথরঘাটা ও আমতলীর কিছু সরকারি কর্মকর্তা বসার পরেও চেয়ার খালি থাকায় ওই আওয়ামীলিগ নেতা খালি চেয়ার এ বসে পরক্ষনেই চলে যান এ সময় কে বা কারা ছবি তুলে রাখেন।

১৩ ই মে আমতলীতে যোগদান করার পরে সুষ্ঠ ও সুন্দর মতো আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপালন করে যাচ্ছেন। একটি মহল উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সুবিধা নিতে না পেরে সেই ছবি দিয়ে আওয়ামীলিগের নেতাদের সাথে ইউএনও সখ্যতা । আওয়ামীলিগ পূর্ণবাসনে ইউএনও শিরোনামে নিউজ করায়। অপর একটি ছবিতে উপজেলা আওয়ামীলিগ এর সহ-সভাপতি আলহাজ¦ নূরুল ইসলাম মৃধার ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাল আল মামুন বিপ্লবের সাথে সখ্যতা শিরোনামে সংবাদ প্রকাশ করে। উল্লেখ আবদুল্লাল আল মামুন বিপ্লব ২০১৩ সাল থেকে খাদ্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরি করে আসছেন। আবদুল্লাল আল মামুন বিপ্লব যে ছবিটি প্রকাশ করা হয়েছে ওই ছবিটি হলো পটুয়াখালীর কলাপাড়া বরগুনা আমতলীর খাদ্য অফিসারদের একটি পারিবারিক অনুষ্ঠানের ছবি। আবদুল্লাহ আল মামুন বর্তমানে কোন রাজনীতির সাথে জড়িত নয় সে সরকারি কর্মকর্তা হিসেবে চাকুড়ি করছেন সেই ছবি প্রকাশ করে আওয়ামীলিগ সখ্যতার কথা বলা হয়েছে। আসলে সরকারি কর্মকর্তার সাথে উপজেলা নির্বাহী অফিসারের ছবি তোল আওয়ামীলিগ সখ্যতা হয় কিভাবে এই প্রশ্ন আমতলী উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল নেতাদের । আমতলী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল আহম্মেদ খান বলেন এ নিউজ এর কোন ভিত্তি নেই আমরা কখনো তাকে আওয়ামীলিগ নেতাদের সাথে সখ্যতা দেখি নাই।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন আমি আমতলীতে যোগদান করার পরে কোন আওয়ামীলিগ নেতাদের সাথে বৈঠক করার প্রশ্নই আসে না। আমি তাকে চিনি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved