1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

আমি জিতলে জিতে যাবে বাংলাদেশ – মিথিলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৯১ Time View

নিজস্ব প্রতিবেদক:

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বেশ জোরেশোরেই নিজের অবস্থান জানান দিয়েছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন উঠে এসেছেন ‘পিপলস চয়েস’ ভোটে প্রথম স্থানে!

এখন পর্যন্ত মিস ইউনিভার্স অ্যাপে ভোটে চিলি ও ফিলিপাইনকে পেছনে ফেলে ৬ লাখ ৭৪ হাজার ৯২৬ ভোটে এগিয়ে অর্থাৎ শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। এর আগে সেরা দশ থেকে সেরা পাঁচ, এরপর তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসে রীতিমতো দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তার জন্য চলছে তুমুল ভোট ক্যাম্পেইন।

থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, ‘এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন, একসঙ্গে ইতিহাস গড়ি—অপ্রতিরোধ্য বাংলাদেশ!’

এরপর তিনি আরো বলেন, ‘এবার জয় আমাদের হবে।

আমি জিতলেই জিতবে বাংলাদেশ।’

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করার এই যুদ্ধে মিথিলার পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন।

দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ মিথিলাকে ভোট দিতে পারবেন।

এর জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।
উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। এর আগে ২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি।
#tangiazamanmethila #MissUniverse #Bangladesh #DailyBarishal

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved