1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

ঢাকার বাড়িওয়ালারা ইচ্ছে মত বাড়ি ভাড়া দিতে পারবে না, নির্ধারন করবে সিটি করপোরেশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬১১ Time View

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা শহরের বাড়ি ভাড়া সহনীয় করতে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ বাসা ভাড়ার গাইডলাইন তৈরি করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। যার বাস্তবায়ন হবে আগামী জানুয়ারির মধ্যে। তবে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের মধ্যে যুগ যুগ ধরে চলা বিবাদ এতে কতটা লাঘব হবে তা নিয়ে রয়েছে সংশয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে, নগর ভবনে এই বিবাদ ও জটিলতা নিরসনে উদ্যোগ নিয়ে ঢাকা শহরের ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের ন্যায্যতা ও অধিকার বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সভায়,বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের সাথে রাজার মতো আচরণ করেন এমন অভিযোগ জানিয়েছেন ভাড়াটিয়ারা। এসময়,পাল্টা আপত্তি জানান বাড়িওয়ালারাও। তাদের দাবি, হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য খরচ দিয়েও পর্যাপ্ত সুবিধা পান না তারা।

বৈঠকে ঢাকা উত্তরের প্রশাসক আরও বলেন, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের একটি দলিলের ফরমেট ওয়েবসাইটে দিয়ে দিব। রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে আমরা কাজ করব।

বাড়িভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণ করে দিব। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে তেমন একটা রেটকার্ড আমরা দিয়ে দিব।

তিনি আরও বলেন, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন, সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না। তাই বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা সিটি করপোরেশনকে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved