1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারে গণসংবর্ধনায় জনস্রোত!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫০০ Time View

আমতলী (বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো:জালাল উদ্দিন ফকিরকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। তার বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় রবিবার বেলা সাড়ে ১১ টার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ এ গণ সংবর্ধনার আয়োজন করে। গণ সংবর্ধনায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।গণসংবর্ধনায় জনস্রোতে পরিনত হয়

জানাগেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারী দলীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রে তুচ্ছ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকিরকে বহিস্কার করে। তাকে বহিস্কার করায় তৃণমুল নেতাকর্মীরা ক্ষুব্দ হন। তিনি বহিস্কার হয়েও শেখ হাসিনার বিরুদ্ধে সকল কার্যক্রমে সক্রিয় ছিলেন।

গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। রবিবার বিএনপি নেতা জালাল উদ্দিন ফকির আমতলীতে আসেন। দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষ শাখারিয়া চৌরাস্তায় তাকে প্রথম দফায় গণ সংবর্ধনা দেন। শাখারয়িা চৌরাস্তায় গণ সংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে আনা হয়। ওই স্থানে দ্বিতীয় দফায় গণ সংবর্ধনা দেয়া হয়।গণ সংবর্ধনায় দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

গণ সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুগ্ম মহাসচিব অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম, আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মহসীন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান হিরু, মাহবুব উল আলম মৃধা, পৌর বিএনপির আহবায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক বিআরডিবি চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন সিকদার প্রমুখ।

আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকির দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনা করে সকল নেতাকর্মীকে দোয়া-মোনাজাতের আহবান জানিয়ে তিনি বলেন উপজেলার তৃণমুল নেতাকর্মীদের সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved