1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
স্ত্রী ফারজানা আক্তার মিমের পরকীয়ায় প্রতারিত হয়ে দিশেহারা প্রবাসী স্বামী! নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩!

টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৫ Time View

আমতলী বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপা আক্তার কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই দাঁড়িয়ে থেকে গাছ কাটেন। ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকরা অভিযোগ করেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপা আক্তার স্থানীয় লেবার দিয়ে কাছ কাটিয়েছেন।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে, উপজেলার ডালাচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। চারপাশে নানাবিধ গাছ থাকলেও ওই গাছের মধ্যে ৬-৭ টি মেহগনি গাছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপা আক্তার কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই কেটে ফেলেছেন।

স্থানীয়রা বলেন গাছ ৭’টির মূল্য আনুমানিক ২০ হাজার টাকা।গাছ কেটে ফেলায় এলাকাবাসী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছেন বলে জানান।ঘটনার সঙ্গে জড়িত প্রধান শিক্ষক নিপা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে ছোট বড় মাজারি মেহগনি সহ ৭টি গাছ কেটে ফেলে রেখেছেন। কাটা অবস্থায় গাছের গোড়া ও গাছ পড়ে আছে।পরবর্তীতে ঘটনা ধামা চাপা দেয়ার জন্য গাছ সরিয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে।

গাছ কাটার বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক নিপা আক্তারের ০১৭৯৯৫২৫৩১২ মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো:রফিকুল ইসলাম বলেন,প্রধান শিক্ষককে কারন দর্শানো নোটিশ করা হয়েছে।পরবর্তীতে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান,বিষয়টি জেনেছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved