1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
স্ত্রী ফারজানা আক্তার মিমের পরকীয়ায় প্রতারিত হয়ে দিশেহারা প্রবাসী স্বামী! নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩!

তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৬ Time View

আবুল কাশেম,বিশেষ প্রতিনিধি:

রাজধানীর পশ্চিমে তুরাগ নদীর গাঁ ঘেঁষে,তুরাগ সিটি আবাসিক অবস্থিত। আজ ৩০শে (জুন) মঙ্গলবার মিরপুরে শাহআলী থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মিরপুরে শাহআলী থানা পুলিশের উদ্যোগে সর্বসাধারণের মতামত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়। আজ ৩০ জুন (মঙ্গলবার) বিকেলে মিরপুরের তুরাগ সিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো: জাকারিয়া হোসেন।

​শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​এমদাদুল হক বিপুল, সহকারী পুলিশ কমিশনার (এসি), দারুসসালাম-শাহআলী জোন।

​মো: রেজাউল ইসলাম, পরিদর্শক (তদন্ত), শাহআলী থানা।

​তারেকুজ্জামান, পরিদর্শক (অপারেশন), শাহআলী থানা।

​অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও সমাজসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন তুরাগ সিটি সোসাইটির সভাপতি সাখাওয়াত হোসেন এবং মো: শহিদ। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হানিফ মিয়াসহ শাহআলী থানা বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​এসময় বক্তারা বলেন, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ওপেন হাউস ডে’ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এবং মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সামাজিক বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান পুলিশ ।

​অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ ও নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved