1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Title :
বাউফলে খালে হাত রশি দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, সঙ্গে ইট বাঁধা বস্তা! বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন বাউফলে বিভিন্ন অপরাধ অপকর্মকারী ডালিমের সহযোগী হোসেন সিকদার গ্রেপ্তার, মূল অভিযুক্তকে আটক করার দাবি

মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২১ Time View

মোঃ রাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় খরস্রোতা পায়রা নদীতে গোসল করতে নেমে জুই নামে দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ জুই ঢাকার মিরপুর-১ নম্বর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে পরিবারের সঙ্গে ঢাকার মিরপুর-১ নম্বরে বসবাস করত। তার বাবা জহির উদ্দিন চৌধুরী ১ ব্যবসায়ী।

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জুই তার মায়ের সঙ্গে বরগুনা সদর উপজেলার বাইন সমেতর গ্রামের শানু মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে পায়রা নদীতে গোসল করতে নামে। ওই সময় নদীতে ভাটা চলছিল। একপর্যায়ে ভাটির প্রবল স্রোতে জুই পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

পরে তার বান্ধবী স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। জুইকে না পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য খবর দেওয়া হয়েছে।

এদিকে নদীতে বর্তমানে জোয়ার থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মেয়ের নিখোঁজের খবর পেয়ে তার মা বারবার আহাজারি করে জ্ঞান হারাচ্ছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান, ঘটনার পরপরই বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। নিখোঁজ ছাত্রীর সন্ধানে চলমান উদ্ধার অভিযানে পুলিশ সহযোগিতা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved