
বরগুনা প্রতিনিধি:
অদ্য ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় বরগুনা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে বরগুনা জেলার সু্যোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কল্যান সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল) সহ জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি,
তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সদস্যদের মধ্য হতে অনেকে তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাৎ তার সমাধান প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন। 
এরপর দুপুর ০২.৩০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুলাই/২০২৬ মাসের সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল) সহ জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র হতে আগত ইনচার্জগণ। উক্ত অপরাধ সভায় জুলাই/২০২৬ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদেরকে অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।