1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
মাদক নিয়ন্ত্রণের অন্তরায় আসামীদের দ্রুত জামিনের সুযোগ দেওয়া! বাউফলে একাধিক মাদক মামলার আসামি সুমন মৃধা ও তানিয়া ৮০০ পিস ইয়াবা সহ আটক ! বাউফলে বিএনপি নেতার বিএনপি বিরোধী ফোনালাপ ফাঁস, ব্যবস্থা নিতে জেলা বিএনপির নোটিশ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইনভেন্সিবল ৯/১১ লেজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী আমতলীতে পৌনে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক নারী! বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য-এস এম মনিরুল হাসান বাপ্পি বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ৩ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্প কাগজে কিন্তু বাস্তবে নেই!

বাউফলে বিএনপি নেতার বিএনপি বিরোধী ফোনালাপ ফাঁস, ব্যবস্থা নিতে জেলা বিএনপির নোটিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফোনালাপটি ভাইরাল হওয়ার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত একটি অফিসিয়াল নোটিশ দিয়ে তলব করা হয়েছে তাকে।

জানা গেছে- শনিবার (২২ আগস্ট) পটুয়াখালী জেলা বিএনপির স্বাক্ষরিত এক নোটিশে এ তলব করা হয়। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আপেল মাহমুদের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দলের শৃঙ্খলা, নীতি, আদর্শ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পরিপন্থী।

​এই ঘটনার পরিপ্রেক্ষিতে, নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য আপেল মাহমুদ ফিরোজ কে নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “ফোনালাপটি আমার না। আমি যদি কারো সাথে কথা বলতাম তা হলে তারোও কথা থাকতো। তা নেই। ফোনালাপটি এআই দিয়ে করা হয়েছে। আমি হলাম বিএনপির দুঃসময়ের লোক। আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক কাজল খন্দকার বলেন,”দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।”

​এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি বলেন- আমরা জেলা বিএনপি অবগত হয়েছি যে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এর একটি ফোনালাপ ফেসবুকে ফাঁস হয়েছি যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই তাকে নোটিশ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এবং পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved