1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও মামলা দেওয়ার হুমকি,ক্ষোভ গ্রাহকদের ছাত্রদলের কমিটি পে স্কেলের মতোই ঝুলছে! বরগুনায় নারী মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম! অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী সমর্থকদের দলে স্থান দিয়ে কোটি কোটি টাকা পদ বানিজ্যের অভিযোগ উঠেছে ওলামা দলের আহবায়ক কাজী সেলিম রেজার বিরুদ্ধে! যুবদল নেতার পরিবারকে আটকে রেখে,জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি!

পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও মামলা দেওয়ার হুমকি,ক্ষোভ গ্রাহকদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বড় বাগান এলাকায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও বিভিন্ন ধরনের চার্জ আরোপের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।স্থানীয় গ্রাহকদের অভিযোগ, এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সফরমারটি বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপনায় সংযুক্ত করা হয়েছিল। সম্প্রতি ওই ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ার পর নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়। এরপর থেকেই বিদ্যুৎ বিলের কাগজে বিভিন্ন গ্রাহকের নামে বিভিন্ন ধরনের অতিরিক্ত চার্জ যুক্ত করে বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।গ্রাহকদের দাবি, বিগত সময়ে তারা প্রতি মাসে ৬০০, ৭০০, ৯০০ কিংবা সর্বোচ্চ প্রায় ১ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। কিন্তু নতুন ট্রান্সফরমার স্থাপনের পর কোনো কোনো গ্রাহকের নামে ৩ হাজার, ৪ হাজার, ৬ হাজার এমনকি ১১ হাজার টাকা পর্যন্ত বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।গ্রাহকদের ভাষ্য, ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। এটি বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপনার বিষয় হলেও এখন সেই কারণে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা কোনোভাবেই কাম্য নয়। নতুন ট্রান্সফরমার স্থাপনের পর থেকেই বিলের কাগজে বিভিন্ন গ্রাহকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অতিরিক্ত চার্জ দেখা যাচ্ছে বলেও অভিযোগ তাদের।এ বিষয়ে কয়েকজন গ্রাহক বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ জানালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বলেন বলে দাবি করেছেন, “আপনারা নতুন ট্রান্সফরমার লাগিয়েছেন, এ কারণে আপনাদের এই চার্জ দিতে হবে। আর এই টাকা পরিশোধ না করলে আপনাদের নামে মামলা হবে।গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছ থেকে এমন বক্তব্য শোনার পর থেকেই তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন—আগে যেখানে একই ধরনের বিদ্যুৎ ব্যবহারের জন্য মাসে ৬০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিল আসত, সেখানে হঠাৎ করে কয়েক হাজার টাকা বিল আসার কারণ কী?গ্রাহকদের আরও দাবি, অতিরিক্ত বিলের টাকা পরিশোধ করার পর পরবর্তীতে সেই অর্থ সমন্বয় বা ফেরত দেওয়ার কথা বলা হলেও তা দীর্ঘ সময় পরে ফেরত দেওয়া হতে পারে। এতে সাধারণ গ্রাহকদের আর্থিক ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।স্থানীয় গ্রাহকরা বিষয়টি তদন্ত করে অতিরিক্ত বিল ও চার্জ আরোপের প্রকৃত কারণ স্পষ্ট করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিল নির্ধারণ এবং অতিরিক্ত অর্থ নেওয়া হয়ে থাকলে তা দ্রুত সমন্বয় বা ফেরত দেওয়ার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved