
বিশেষ প্রতিনিধি,
ক্যাসিনো সাম্রাজ্য আর অবৈধ জুয়ার টাকায় গড়ে ওঠা এক ভয়ঙ্কর ভূমি দস্যু ক্ষমতার দাপটে জামালপুরে দিশেহারা সাধারণ মানুষ। কথিত ক্যাসিনো কারবারি ও চিহ্নিত ভূমিদস্যু জাহিদুল ইসলাম অংকুরের গ্রাসে এবার পড়েছে জামালপুর সদরের সিংহজানী মৌজার এক টুকরো বৈধ জমি উপর। সব ধরণের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আইন-কানুনের তোয়াক্কা না করে ক্ষমতার জোরে জোরপূর্বক একতলা ভবন নির্মাণ করে জমি দখলে নিয়েছেন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।
জাল দলিল ও অবৈধ দখলের আড়ালে কে এই অংকুর? অনুসন্ধানে জানা যায়, ক্যাসিনো ও অনলাইন জুয়ার রমরমা ব্যবসার মাধ্যমে রাতারাতি বিপুল অর্থ ও গুন্ডাবাহিনীর শক্তির মালিক বলে যান এই জাহিদুল ইসলাম অংকুর। এই অবৈধ অর্থের প্রভাবেই তিনি এলাকা জুড়ে গড়ে তুলেছেন ভূমিদস্যুতার নেটওয়ার্ক। জামালপুর সদর থানার সিংহজানী মৌজার বিআরএস ৪৬৯৭ দাগের ৩.১৪ শতাংশ জমির প্রকৃত মালিক মোঃ মোরশেদুল ইসলাম। তিনি নিয়মিত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধসহ নামজারি (খতিয়ান নং ২৫-২৬৮০৪৩) হেবা দলিলের মালিক যার (নং ১২৮৮৫) মাধ্যমে জমির আইনগত স্বত্বাধিকারী। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্যাসিনো মাফিয়া অংকুর গায়ের জোরে সেই জমি জবরদখল করে পাকা ভবন তৈরি করে নিয়েছে। এবং কি
৪০ লক্ষ টাকার জমি ১১ লক্ষ টাকা দিয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয়। ভূমি মালিক মোঃ মোরশেদুল ইসলাম টাকা না নিয়ে জামালপুর জেলা আদালতে একটি মামলা করেন (মামলা/অভিযোগ নং ২৬৬২(১)/২০২৫) ন্যায়বিচারের আশায় প্রতিকার চাইলে নতুন নাটকের জন্ম দেয় দখলদার চক্র। সম্প্রতি জমা হওয়া এক তথাকথিত প্রতিবেদনে দেখা যায়, স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে ৩.১৪ শতাংশ জমির জন্য নাম মাত্র ১১ লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার এক চক্রান্তমূলক আপোষ প্রস্তাব তৈরি করা হয়েছে।
অথচ ঐ জমির মূল্য বাজার দর দেখা গেছে, বর্তমানে উক্ত জমির বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা! পানির দরে কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন । এই কৌশলকে “আইনি মোড় দিতে ক্যাসিনোর স্টাইলে জমি ছিনতাই করে নিতে চাইছে। ভুক্তভোগী ও এলাকাবাসী। আকুতি ও আইনি লড়াই: অনুসন্ধানের মুখোমুখি হয়ে বুকভাঙা ক্ষোভ প্রকাশ করে জমির মূল মালিক মোঃ মোরশেদুল ইসলাম তিনি আরো বলেন, “অংকুর একজন চিহ্নিত ভূমিদস্যু ও ক্যাসিনো কারবারি। ক্যাসিনোর অবৈধ টাকা আর গুন্ডাবাহিনীর ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। সরকারি সব কাগজপত্র আমার নামে থাকা সত্ত্বেও আমার জমি দখল করতে পারছিনা । তাহার গুন্ডাবাহিনী ভয়-ভীতি দেখি আমাকে আমার জমিন থেকে দূরে সরে যাওয়ার জন্য বলা হয় এবং কি যদি আমি ওই জমি আশেপাশে যায় তাহলে আমার পরিবারের সদস্যদের এক এক করে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং কি আমাকে যেখানে সেখানে দেখা হলেই অপমান ও চড় থাপ্পর মারা হয়। আমি আমার নিজের জমি ফেরত চাই।”
বাংলাদেশের আইনের প্রতি আমার আত্মবিশ্বাস আছে তাই আমি আইনি সহতা ও ন্যায্য বিচার যেন পাই কোন ক্যাসিনো মাফিয়া ও ভূমি দস্যুর ভয় পাইনা। তখন আমাদের গণমাধ্যম কর্মী অনুসন্ধান কালী গ্রামবাসীকে জিজ্ঞাসা করলে কেউ কেউ মুখ খুললেও অনেকেই ভয়ে কথা বলেন না তারা বলেন আজ আমি যদি মুখ খুলি কাল হয়তো আমি বা আমার পরিবারের সদস্যরা মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকবে এ ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলে জানা যায় তাকে ঠিকমত বাড়িতে পাওয়া যায় না এবং কি তার ফোনে কল দিলেও তিনি ঠিকমতন কথা বলেন না জামালপুর সদর থানার ওসি বলেন আমরা আদালতে আদেশ পেলেই তাকে গ্রেফতার করবো ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।