1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি! ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা! শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ! সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ!

মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী পিতা-পুত্র কে আটক করেছে থানা পুলিশ।

গলাচিপা থানা পুলিশ জানান, ইং ২৮-০৯-২০২৬ তারিখ গলাচিপা থানার এস আই (নিঃ)/ মো: আ: হাকিম সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ রুবেল হাওলাদার, এএসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আঃ হাই ও সংগীয় ফোর্স সহ উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি সাকিনস্থ আটককৃত ২নং আসামী মোঃ আল আমিন মীর (৫০) এর বসত ঘরের সামনের বারান্দার মধ্যে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ রাব্বি মীর (৩০), পিতা- মোঃ আল আমিন মীর, সাং- গ্রামর্দ্দন, পূর্ব পানপট্টি, ৪নং ওয়ার্ড, ইউপি- পানপট্টি, থানা- গলাচিপা কে আটক করা হয়।

এদিকে গোপন সংবাদে তাদের বসত ঘর সংলগ্ন পুকুর পাড়ের দক্ষিন পার্শ্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩৫ (একশত পয়ত্রিশ) লিটার চোলাই মদ সহ মোঃ আল আমিন মীর (৫০), পিতা- মোঃ জয়নাল মীর, সাং- গ্রামর্দ্দন, পূর্ব পানপট্টি, ৪নং ওয়ার্ড, ইউপি- পানপট্টি, থানা- গলাচিপা কে আটক করা হয়।

আটককৃতদের কে জিজ্ঞাসা করলে তারা জানান যে, উক্ত চোলাই মদ তারা নিজেরাই কাচামাল সংগ্রহ করে দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে তৈরি করে আসছে। পরে তাদের বিরুদ্ধে গলাচিপা থানার মামলা নং-৬০, তারিখ- ইং-২৮-০৯-২৬ ধারা-মাদকদ্রব্য নিঃ আঃ২০১৮ এর ৩৬(১) সারনি ১৯(ক)/২৪(গ)/৪১ রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved