1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি! ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা! শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ! সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ!

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

মোঃ আবেদ আহমেদ- বিশেষ প্রতিনিধি:

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’।

মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদন, শিল্প ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তি, শিল্পী, কলাকুশলী ও সমাজকর্মীদের এ অনুষ্ঠানে মাদার তেরেসা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

হিরা সরকারের সঞ্চালনায় এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবুসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান ও আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে ছিলো মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনা। বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক দলের পরিবেশনায় নৃত্য, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। দর্শক ও অতিথিরা এসব পরিবেশনা উপভোগ করেন এবং পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আমিন বলেন, বাংলাদেশে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। সামাজিক, মানবিক, জ্ঞানী, গুণী ও প্রতিভাবান মানুষদের কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করার উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী বলেন, “আমি সবসময় চেষ্টা করি ভালো কাজের পাশাপাশি মানবিক মানুষদের সম্মানিত করতে। সবাই পাশে থাকলে সামনে আরও ভালো কিছু করার মাধ্যমে এসব মানবিক মানুষকে এই মঞ্চে তুলে আনতে চাই।”

অনুষ্ঠানের সভাপতি ও ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা মানবিক হই।” তিনি আরও বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং প্রতিভাবান শিল্পী, সামাজিক ও মানবিক গুণীজনদের সম্মানিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা, সম্মাননা প্রদান এবং নৃত্য, গান ও আবৃত্তির মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved