1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

নওগাঁর সাপাহার ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও দুই জন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৮১ Time View

পোরশা থানা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর সাপাহার ও মহাদেবপুর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ২ জন আহত হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে সাপাহার উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক ২ জন আহত ও মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলের নিহত ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে নিহত আতোয়ার হোসেন (৪৫)।

স্থানীয় ও সাপাহার থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ এবং তার আরও দুই বন্ধু মিলে জবই বিল ঘুরতে যাওয়ার উদ্দেশে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে। জবই বিল যাওয়ার পথে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর নামক স্থানে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে সড়কের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ফরহাদ মৃত্যুবরণ করেন। মোটরসাইকেলে থাকা ফরহাদের দুই বন্ধু রিফাত এবং শিশির আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রিফাত এবং শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার মহাদেবপুর হাটের দিন। নিহত আতোয়ার মহাদেবপুরে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় উপজেলার নাটশাল নবীনগর মাদরাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ উদ্ধার হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved