1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার!

১০ দিন ধরে মাটিতে পড়ে আছে ৩৩ হাজার ভোল্টের তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১২ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীতে প্রায় ১০ দিন ধরে মাটিতে পড়ে আছে সৈয়দপুর থেকে ডোমারের সঞ্চালন লাইনের ৩৩ হাজার ভোল্টের তার। নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা হাউন্দার দোলা নামক স্থানে বৈদ্যুতিক খুটির মধ্যে বিপদজনক ভাবে ভুট্টা ক্ষেতে ঝুলে আছে ৩৩ হাজার ভোল্টের তার । ফলে ভয়ের মধ্য দিয়ে দিন পার করছে উক্ত এলাকার সাধারণ জনগন এবং শিশু বাচ্চা দের নিয়ে বেশ চিন্তিত তারা।
এবিষয়ে স্হানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন সৈয়দপুর থেকে ডোমার পর্যন্ত ৩৩ হাজার ভোল্টের তার টি গত ১০/১২ দিন ধরে বৈদ্যুতিক খুটির মধ্যে বিপদজনক ভাবে ঝুলে আছে ভুট্টা ক্ষেতের মধ্যে যার কারনে কেউ ভুট্টা ক্ষেতে যেতে পারছে ছিড়তে পারছে না ভুট্টা, পরিপক্ব হয়ে শুকিয়ে মাটিতে পড়ে যাচ্ছে ভুট্টা।
এবিষয়ে আরো কয়েকজন স্হানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন ৩৩ হাজার ভোল্টের এই তার গুলো গত ১০/ ১২ দিন আগে রাতের আধারে কে বা কাহারা কেটে নিয়ে যায় এবং কিছু তার বৈদ্যুতিক খুটির সাথে ঝুলে আছে ভুট্টা ক্ষেতে যা খুবেই বিপদজনক , আর এতো দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোন লোক আসেনি এই তার গুলো দেখার জন্য । তার গুলোতে বৈদ্যুতিক সংযোগ থাকুক বা না থাকুক তবুও তো কেউ এই লাইন টি চেক দিতে আসবে কিন্তু এখনো কেউ আসেনি । তারা কি আমাদের ভুট্টা ক্ষেত গুলো নষ্ট করার পায়তারা করছে নাকি। এবং আমরা আপনাদের মাধ্যমে উদধতন কর্তিপক্ষকে জানাতে চাই যে আপনাদের এই সঞ্চালন লাইনে বৈদ্যুতিক সংযোগ থাকুক বা না থাকুক আপনারা এসে এই তার গুলো সরিয়ে নিয়ে যান, ফসল গুলো আমাদের কে ঘরে তুলতে দেন।
এবিষয়ে ডোমার উপজেলার নেসকো বিডি লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved