1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Title :
অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল!

সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫৮ Time View

মোঃ ইদ্রিস আলী, স্টাফ রিপোটার,

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে রাজধানীতে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া তার নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আজ ৬ মে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর গুলশান-১ এ থাকা ২৮৪৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গ্যারেজে গাড়ি পার্কিং স্পেস, যার দলিল মূল্য ২৯ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকা ১৫৬৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট, যার দলিল মূল্য ৫৩ লাখ ২৪ হাজার টাকা। অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে মাধবী দেবনাথের নামে বিভিন্ন ব্যাংকে থাকা সাতটি হিসাবও। এসব হিসাবে ৫১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। অন্যথায়, এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে যেতে পারে। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved