1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

তালতলীতে ফারিয়ার সভাপতি আবুল বাশার ও সম্পাদক শাহীন আলম পুনর্নির্বাচিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২১৪ Time View

তালতলী (বরগুনা) প্রতিনিধি:

ঔষধ শিল্পে কর্মরত প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’র উদ্যোগে বরগুনার তালতলী উপজেলায় অনুষ্ঠিত হলো এক কার্যনির্বাহী সভা। সোমবার (১২ মে) সন্ধ্যায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) ও মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) গণ উপস্থিত ছিলেন। সকলে মিলে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়,ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ফারিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আবুল বাশার হেলালিকে সভাপতি এবং মোঃ শাহীন আলমকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, ফারিয়াকে একটি সমন্বিত, প্রতিনিধি ও কেমিস্ট বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকর ভূমিকা রাখবেন। তাঁরা সংগঠনের সদস্যদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করবেন বলেও আশা প্রকাশ করা হয়।

উপস্থিত সকলে নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved