1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে বাসের ধাক্কায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৬৬ Time View

মোঃজাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম রুবি আক্তার। বুধবার (১৪ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার ময়মনসিংহের ত্রিশাল থানার সোনাখালী এলাকার জিয়ারুলের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান জানান, বাইমাইল এলাকায় বাসা ভাড়া থেকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন রুবি আক্তার। কারখানায় কাজে যোগ দিতে সকালে তিনি বাসা থেকে বের হয়। একপর্যায়ে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved