1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

টাঙ্গাইলে ব্যাবসায়ী ও মোটর সাইকেল চালককে ৪৯,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৯৭ Time View

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। গোড়াই ইউনিয়নের গোড়াই ফ্লাইওভার সংলগ্ন এলাকা অন্যদিকে মির্জাপুর বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, ২২ মে ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায়। জানা গেছে, মির্জাপুর ফুটপাতে ব্যস্ততম সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার করে ৪৫,০০০ টাকা অন্য এক ব্যবসায়ীকে ২,০০০ টাকা ও সড়ক পরিবহন আইনে দুই মোটরসাইকেল চালককে ২০০০ টাকা মোট ৪৯০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ফাহিম ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, সামনে ঈদুল আজহায় ঘরমুখো মানুষসহ সকলের যাতায়াত নির্বিঘ্ন করতে গোড়াই ফ্লাইওভারের নিচে ও মির্জাপুর বাজারে রাস্তা ও ফুটপাত হতে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে সব সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved