1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

বন কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, আইনগত ব্যবস্থা গ্রহণে উদাসীনতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬১২ Time View

হেলেনা আক্তার:

গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা রেঞ্জের অধীন
বিটের আওতায় সখিপুর বিশ্বাস পাড়া ঝিকঝাক মাঠের পশ্চিম পাশে ভবন মালিক হাসান মিয়া বনভূমি বাগানের 5/6টি গাছ বিনা টেন্ডারে কেটে কৌশলে সাবার করে গাছের মূল শিকড় উপরে ফেলে নিশ্চিহ্ন করেন। সেখানে বালি ভরাট করে ভবনের সেফটি টাংকি স্থাপনার নির্মানের কাজ করে।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় যে, ফরেস্ট গার্ড হাশেম মাতব্বর,মিনহাজ ও সোহাগ মিয়ার মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে নির্মান কাজ করা হচ্ছে বলে জানা যায়।

চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন ও উর্দ্ধতন কর্মকর্তাকে বনভূমির গাছ কেটে টিনসেটর বেড়া ও বালু ভরাটের বিষয়টি অবহিত করা হয়। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বন কর্মকর্তা ও কর্মচারীদের মৌখিক নির্দেশে কাজ বন্ধ করে দেন।

বনের জমি দখল ও বাগানের 5/6 গাছ কেটে টিনসেটের বেড়ার দিয়ে ভরাটে করার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় কিছু দিন পর পূর্ণরায় অদৃশ্য কারনে ভবনের সেফটি টাংকি নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের ।

বর্তমানে উল্লিখিত সার্বিক বিষয়ে অবগতির জন্য সাধারণ মানুষ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী স্থানীয় সাধারণ মানুষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved