1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
বজ্রপাতে সাহেব আলী মাঝির ৫টা গরুর মর্মান্তিক মৃত্যু! যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি’হ’ত! বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ সাড়ে চার মাসেই ২০০০ ধর্ষণ মামলা আদালতে ঝুলে আছে! আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেল আলোচিত ধ*র্ষক! চকোলেট দেওয়ার নামে ৫ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ, দোকান বন্ধ করে পালালো ধ’র্ষ’ক! নিজের গোপনীয়তা আড়াল করতে গণমাধ্যমের সাথে বাজে আচরণ করার অভিযোগ উঠেছে অভিনেতা সিদ্দিকের ডিভোর্সি স্ত্রী মিমের বিরুদ্ধে ! বরগুনায় খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক আটক! শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: মহিপুরে লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ বরগুনায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা

পাইকগাছায় ৯‌ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৭৩ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় দীর্ঘ ৯ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস হত্যা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী দুই যুবককে গ্রেফতার করেছেন।

রোববার দিবাগত রাতে থানার চলতি দায়িত্ব ওসি ( তদন্ত) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার দেলুটি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার (৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)।
এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা বলেন, গ্রেফতারকৃতদের সোমবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাতে দেলুটির ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস (৬৪) কে হত্যা করে দুর্বৃত্তরা। পরেরদিন ভোরে দেলুটিস্থ তার বসতবাড়ি নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মেয়ে তমা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন। যার নং-৭।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্ব ইদ্রিসুর রহমান জানান, সন্ধিগ্ধ দু’আসামীর জিজ্ঞেসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved