1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

নীলফামারীতে সাংবাদিকের বাসায় চুরি, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩২৩ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারী সদর পৌরসভা এলাকায় জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক তৈয়বুর রহমান মানিক এর বাসায় চুরি। বাসার নিচতলায় বসবাসরত সাংবাদিক তৈয়বুর রহমান মানিকের সম্পর্কীয় বড় ভাই তৈয়বুর রহমান বাবুর বাসা থেকে গ্যাস সিলিন্ডার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও স্বর্ণাঅলংকসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে পৌর শহরের ৫নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় নিজ বাড়িতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরিবারের সদস্যরা। সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় বাড়ির ক্যাসিগেট ও বাসার গেটের তালা খুলে গ্যাস সিলিন্ডার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও স্বর্ণা অলংকসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এই ঘটনায় কাউকে চিনতে না পারায় অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেন তৈয়বুর রহমান বাবু।

এভাবেই প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন চুরি বেড়েই চলছে নীলফামারী পৌরসভা এলাকায়। এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম. আর সাঈদ এর সাথে কথা হলে তিনি বলেন আমরা এ বিষয়ে তৎপর আছি ইতিপূর্বে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি এবং নতুন কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved