1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Title :
হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী

কেন্দুয়ার নিখোঁজ ছাত্রদল নেতার ব্যবহৃত মোটরসাইকেল মিললো গইচাসিয়া ব্রীজের নিচে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৭১ Time View

আল আমিন,নেত্রকোনা :

নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা ও গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম (৩০) গত ৩ জুলাই রাত থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, ওই দিন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়ি থেকে মডেল বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
নিখোঁজের ঘটনায় ৪ জুলাই কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।
আজ শনিবার (৫ জুলাই) রাতে রফিকুল ইসলাম শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। সেটি পাওয়া গেছে পার্শ্ববর্তী গইচাসিয়া ব্রীজের নিচে। তবে শামীমের কোনো সন্ধান মেলেনি এখনো।
এখনো পর্যন্ত রফিকুল ইসলাম শামীমের কোনো খোঁজ পাওয়া না গেলেও, মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
শামীমের পরিবার ও স্থানীয়রা তার অক্ষত অবস্থায় ফিরে আসার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved