1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন

রংপুরে জবরদখল করে বিলের মাছ বিক্রি ও ফলের গাছ কর্তন’র অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩৩ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের মনোহরপুর ও বড়বাড়ী মৌজাস্থ “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” থেকে জবরদখল করে মাছ উত্তোলন করার অভিযোগ উঠেছে একই এলাকার মারুফগং এর নামে। অভিযোগ সূত্রে জানা যায়, কুন্ডি কিসামত মাধবপুর মৎসজীবী সমবায় সমিতি লিঃ” প্রায় দীর্ঘ ১২ বছর যাবত “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” জেলা প্রশাসকের কাছে  লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসছে। একই সঙ্গে বিল সংলগ্ন জমিতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি জীবিকা নির্বাহ করিয়া আসিতেছে। বিল দেখাশোনার দায়িত্বে থাকা গোলাম আজম বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কিছুদিন হইতে মারুফগং বিলের মাছ ও জমিতে লাগানো গাছের ক্ষতি করবে বলে বার বার ভয় দেখায় এবং অবৈধভাবে বিল দখলের চেষ্টা করে আসছে। বিষয়টি লিখিতভাবে অভিযোগ আকারে লিখে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসারকে অবগত করি। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে বিস্তারিত শুনে দুইপক্ষকেই বলে সরকারিভাবে লিজ না পাওয়া পর্যন্ত জলমহলটি নিয়ে কেউ জবরদখল করবেন না। ইতোমধ্যে মাছ উত্তোলনের সময় হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ০৪/০৭/২০২৫ ইং তারিখে সকাল ১০ টার সময় মারুফগং  মনোহরপুর ও বড়বাড়ী মৌজাস্থ জায়গায় এসে “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” জবরদখল পূবর্ক সেখান থেকে দুপুর ১২টার দিকে বিল থেকে প্রায় ৫ থেকে ৭ মণের মত বিভিন্ন প্রজাতির মাছ উত্তোলন করে। যার মূল্য প্রায় ৫০,০০০/- টাকার মাছ নিয়ে যায় এবং যাওয়ার সময় বিল সংলগ্ন জমিতে থাকা কলা বাগানের ফল ধরা গাছ গুলো কেটে ফেলে যার মূল্য প্রায় ৩০,০০০/- টাকা। ভুক্তভোগী বলেন,হঠাৎ দেড় মাস আগে মারুফসহ কয়েকজন ছেলে মিলে আমার মাছ ছাড়া জলমহল বিলে জোড় করে পোনামাছ ছাড়তে আসে,এসময় আমি মারুফগংকে বাঁধা দিলে তারা আমাকে ধাক্কাধাক্কি করে আমাকে গুলি করে মারবে বলে হুমকি দিয়ে যায়।
একই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি দেখায়।এ বিষয়ে মারুফকে মুঠোফোনে কল দিলে তিনি জানান, আমরা সরকারি নিয়মে আবেদন করে লিজ পেয়েছি। আমাদের কাছে সব কাগজপত্র আছে। তার কাছে কাগজ দেখতে চাইলে মারুফ বলে আমি ঢাকায় আছি। আপনি একটু অপেক্ষা করেন। আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এলাকা থেকে কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি।পরবর্তীতে ফেরদৌস, মোস্তফা ও আজাদ নামের কয়েকজন এসে বলে, মারুফ ভাই আমাদেরকে পাঠিয়েছে। তাদেরকে লিজ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা লিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। আমাদের বিডি বেশি হওয়ায়, ডিসি অফিসের লিজ কর্মকর্তার পরামর্শে, আমরা এসে এই বিলটা দখল করি।।এই বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এই বিষয়ে এর আগেও ঝামেলা ও অভিযোগ হয়েছিল পুলিশ গিয়ে সমাধান করে এসেছিলো। আবারও অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved