1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩১৮ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন (৪০)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহাদাত। এছাড়া ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার মো. শফিকুল ইসলামের দোকানে তালা মেরে চাঁদা দাবি করে আসছিলেন তিনি। এছাড়াও তিনি কাঠালতলী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং মসজিদের ৫০০ কেজি রড জোরপূর্বক নিয়ে যান। এ ঘটনায় ইমাম আমিনুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বুধবার রাত ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেফতার করতে সক্ষম হন।

এব্যাপারে প্রতিবেদক মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “সে আমার সংগঠনের কেউ না।”

মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মির্জাগঞ্জ থানা পুলিশের চাঁদাবাজবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved