1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৬৩ Time View

স্টাফ রিপোর্টার:

চাঁদা না দেওয়ায় মোঃ সাইফুল্লাহ নামে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত (১৬ আগাস্ট) শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মারাত্মকভাবে আহত হন সাইফুল্লাহ নামের ঐ ব্যবসায়ী। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সাইফুল্লাহর বাম হাত ভেঙে যাওয়ার সত্যতা পাওয়া গেছে।

স্থানীয় জানাযায়, বরগুনার সদর উপজেলার কালির তবক গ্রামের মোঃ আবদুস সোবাহানের ছেলে সাইফুল্লাহ (৩২) দীর্ঘ আট বছর যাবত রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে পরিবারসহ বসবাস করে আসছিলেন। সাইফুল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। তিনি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল (ইট, বালু, পাথর, ব্লক ইত্যাদি) সাপ্লাইয়ের ব্যবসা করেন। স্থানীয় কিছু প্রভাবশালীরা বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছে। সেই চাঁদা না দেওয়ায় সাইফুল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এতে তিনি আহত হলে হাসপাতালে ভর্তি না হতে পারে তাই তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে  রাতের আঁধারে বরগুনা ছুটে এসে জেনারেল হাসপাতাল ভর্তি হয়। 

এ ব্যাপারে আহত সাইফুল্লাহ বলেন, খিলগাঁওয়ের মাহাতাব মোল্লার ছেলে সুরজ মোল্লা,  সৈয়দ আলীর ছেলে আলী আকবর এবং তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন যাবত তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানান। ফলে সুরজ মোল্লা ও আলী আকবর বেশ কয়েকবার আমার ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালায়। তাতেও চাঁদা না দিলে গত (১৬ আগস্ট) শুক্রবার দুপুরে সুরজ মোল্লা, আলী আকবর ও তাদের সাঙ্গ পাঙ্গরা আমার উপর হামলা চালান এবং চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেন।

তিনি আরো বলেন, আমি তাদের ভয়ে ঢাকায় চিকিৎসা নিতে পারেনি। পরিবারসহ বরগুনায় নিজ গ্রামে চলে আসছি এবং বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছি।

এই ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছেন সাইফুল্লাহ। 

উল্লেখ্য,  ২০২৪ সালে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেন আলী আকবর। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী দু’টি ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা দিয়ে সাইফুল্লাহকে হয়রানি করা হয়। 

বর্তমানে প্রাণভয়ে পরিবারসহ পালিয়ে বেড়াচ্ছেন সাইফুল্লাহ নামের ঐ ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved