1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

সিংড়ায় অগ্নিকাণ্ডে দুটি ঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৯৫ Time View

মো:আজিজুল হাকিম, সিংড়া,নাটোর,প্রতিনিধি:

উপজেলার চামারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাহাদুরপুর পূর্ব পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর ও ঘরের ভেতরে থাকা মূল্যবান সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট, ২০২৫) সকালে সকাল আনুমানিক ৯:৩০ টার দিকে বাহাদুরপুর পূর্ব পাড়ার বাসিন্দা শুকুর শেখের ছেলে আছাদ শেখ (কিলার) এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। মুহূর্তের মধ্যেই আগুন দুটি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেগুলোর সবকিছু গ্রাস করে ফেলে।
আগুনে আছাদ শেখের দুটি টিনের তৈরি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য, পাট এবং মজুত করা রসুনসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও পুড়ে যায়। এতে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগেই ক্ষয়ক্ষতি চূড়ান্ত রূপ নেয়।
আছাদ শেখের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় দুই লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পরিবারটি এখন দিশাহারা। সরকারি বা বেসরকারি কোনো সাহায্য না পেলে তাদের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved